নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বুধবার (২৩ সেপ্টেম্বর/২৬) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, শফিকুল ইসলাম তালুকদার, মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা প্রমুখ।