ময়মনসিংহের গৌরীপুরে শুভসংঘের উদ্যোগে শুক্রবার ১৮ সেপ্টেম্বর/২৬ অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু, সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। স্বাগত্য বক্তব্য রাখেন কালেরকণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, দৈনিক কালেরকণ্ঠ বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া আমান, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. মো: হারুনুর রশিদ, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) গৌরীপুর পৌর শাখা আহ্বায়ক আলী আকবর আনিছ, ,
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শুভসংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া প্রমুখ।
আলোচন অনুষ্ঠান শেষে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে
৩ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।