দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর/২৬) বর্ণিল উৎসবে শোভাযাত্রা, কেককাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, স্বজন সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্বজন শিল্পীগন।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপজেলা পরিষদের প্রশাসক ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, প্রত্যেকটি ভালো ও মানুষের কল্যাণকর কাজের সাথে স্বজন সম্পৃক্ত এ জন্য খুব ভালো লাগে। তাদের কার্যক্রম দেখে মনে হয়েছে একেকজন স্বজন মানবিক কর্মযোদ্ধা। দুর্যোগে-বিপদগ্রস্থ মানুষকে সহযোগিতা ও মাদকবিরোধী-তামাকবিরোধী, বাল্যবিয়ে বিরোধী প্রচার-প্রচারণা ও স্বেচ্ছাশ্রমের কাজ অন্যদের মাঝেও অনুপ্রেরণা সৃষ্টি করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্বজনের প্রতিষ্ঠাতা সদস্য কবি শামীমা খানম মীনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বজনের সহসভাপতি একেএম মাহফুজুল হক, নাদিরা জামান পাপ্পা, মো. ফিরোজ মিয়া, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু, মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রারম্ভিকপর্বে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গৌরীপুর স্বজনের সাবেক সভাপতি অধ্যাপক কাজী এম.এ মোনায়েম, পৌর স্বজনের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, স্বজন উপদেষ্টা ছড়াকার আজম জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন, গোলাম মোস্তফাসহ প্রয়াত স্বজন, সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, অনিল সরকার, নাদিরা জামান পান্না, লুৎফা রূপা, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, শামীমা খানম মীনা, আশিকুর রহমান রাজিব, নাফিসা হৃদি।