শুক্রবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ইমদাদুল হক মিলনের হাতে সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধিত করেন প্রেসক্লাবের সদস্যরা।
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। বইয়ের শক্তির সাথে পৃথিবীর অন্যকোন শক্তির তুলনা নেই। একটা বই যদি কেউ মন দিয়ে পড়ে তাহলে মনের ভেতরটা বদলে যাবে। আমরা রবীন্দ্রনান ঠাকুরের কবিতা পড়ে মনের ভেতর বদলে যেতে দেখি। কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে আমরা উজ্জীবিত হই আমরা নানা আন্দোলেন ঝাপিয়ে পড়ার অনুপ্রেরণা পাই। এখন বই পড়া কমে যাচ্ছে। তাই প্রজন্মকে জানতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইমদাদুল হক মিলন পাঠক সংগঠন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখার পক্ষ থেকে উপজেলার ২০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন উপহার দেন।