আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
Oplus_131072




নন্দিত কথাসাহিত্যিক ও প্রখ্যাত নাট্যকার ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব

নন্দিত কথাসাহিত্যিক ও প্রখ্যাত নাট্যকার ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের গৌরীপুরে প্রেসক্লাব।

শুক্রবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ইমদাদুল হক মিলনের হাতে সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধিত করেন প্রেসক্লাবের সদস্যরা।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বই মানুষকে  ভেতর থেকে বদলে দেয়। বইয়ের শক্তির সাথে পৃথিবীর অন্যকোন শক্তির তুলনা নেই। একটা বই যদি কেউ মন দিয়ে পড়ে তাহলে মনের ভেতরটা বদলে যাবে। আমরা রবীন্দ্রনান ঠাকুরের কবিতা পড়ে মনের ভেতর বদলে যেতে দেখি। কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে আমরা উজ্জীবিত হই আমরা নানা আন্দোলেন ঝাপিয়ে পড়ার অনুপ্রেরণা পাই। এখন বই পড়া কমে যাচ্ছে। তাই প্রজন্মকে জানতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহাম্মেদ, শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক হারুন মিয়া।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইমদাদুল হক মিলন পাঠক সংগঠন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখার পক্ষ থেকে উপজেলার ২০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন উপহার  দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১