আজ রবিবার ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল বিশ্ব শান্তি দিবসে গৌরীপুরে জমি ভাইয়ে-ভাইয়ে অশান্তি, সংঘর্ষে আহত-১০
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৪, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
Oplus_131072




বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান

বাংলাদেশ একদিন ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন বিশ্ব বাজারে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশিয়াস ডিজিসেস এন্ড ভ্যাকসিনোলজি এর বাংলাদেশী ভ্যাকসিন সায়েন্টিস্ট ড. এ টি এম বদরুজ্জামান।

শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে ড. এ টি এম বদরুজ্জামানকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ড. এ টি এম বদরুজ্জামান বলেন, ভ্যাকসিন বা টিকা হলো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে নিরাপদ ও কার্যকর মাধ্যম। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের ভ্যাকসিন বাইরে থেকে আমদানি করতে হয়। যদি আমরা বাংলাদেশে আধুনিক ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে পারি তাহলে একদিন বাংলাদেশ একদিন ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন বিশ^ বাজারে জায়গা করে নেবে। তখন ভ্যাকসিনের জন্য আমাদের আরা বিদেশ নির্ভর হতে হবে না।

ড. এ টি এম বদরুজ্জামান বলেন, আমি গৌরীপুরের মাটিতে বেড়ে উঠা মানুষ। ভ্যাকসিন গবেষণার কাজে বিদেশে থাকলেও নিজের শেকড় গৌরীপুর মানুষ ও বিশেষ করে তরুণ সমাজের জন্য কিছু করতে চাই। আমরা যদি তরুণদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সহসভাপতি আবিদ হাসান রাহাত, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, ভাস্কর এম এ মাসুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, বিশিষ্ট ব্যবসায়ীয় মোজাম্মেল হক রুবেল, যুবদল নেতা মো. আব্দুল্লাহ, জহিরুল ইসলাম রমজান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১