আজ রবিবার ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল বিশ্ব শান্তি দিবসে গৌরীপুরে জমি ভাইয়ে-ভাইয়ে অশান্তি, সংঘর্ষে আহত-১০
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৯, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
oplus_0




ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি

জননেতা তারেক রহমানের নেতৃত্বে মাত্র একটি সরকার গঠিত হয়েছে। এরমধ্যেই আমরা কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছি। এ সরকারের বয়স তো নববধূর হাতের রঙ মোছার সময়টুকুও বর্তমান সরকারের হয়নি। অনেকের অধৈর্য্য হয়ে যাচ্ছেন, ধৈর্য্য হারাবেন না। ১৭বছর আন্দোলন-সংগ্রামে যেভাবে সংগঠনের সাথে ছিলেন, ঠিক সেইভাবে দলের জন্য ও সরকারের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাজ করুন। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে রোববার (৯ আগস্ট/২৬) ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি’র সহধর্মিনী শারমিন হোসাইনের রোগমুক্তি কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামসুল হক শামছু।
তিনি আরও বলেন, আমরা মানুষের দ্বারেদ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে আমাদের নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে বিজয়ী করেছি। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ের উপহার হিসাবে প্রতিমন্ত্রী দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাই যারা ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী বিজয়ী করেছেন।
তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি’র সহধর্মিনী শারমিন হোসাইন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাঁর দ্রুত সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামসুল হক শামছু। সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম। অংশ নেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হুদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, মাহবুব আলম ফারুক, বেগ ফারুক আহাম্মেদ, আতাউর রহমান আতা, বিএনপি নেতা সালাহ উদ্দিন বকুল, মো. খলিল উদ্দিন পাঠান, সিটি মাসুদ, কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন মীর সবুজ বিএনপি হাজী মহসীন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১