গৌরীপুর প্রেসক্লাবে এসএসসি ব্যাচ ২০০৩’র পক্ষ থেকে স্টিলের আলমারি ও কম্পিউটার উপহার দেয়া হয়েছে। ময়মনসিংহ গৌরীপুর প্রেসক্লাবে এসএসসি ২০০৩ ব্যাচের পক্ষ থেকে কম্পিউটার ও স্টিলের আলমারি উপহার দেয়া হয়েছে। এছাড়াও জে এ স্টেশনের পক্ষ থেকে মনিটর উপহার দেয়া হয়েছে। শুক্রবার রাতে এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার প্রেসক্লাবে প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এসএসসি ২০০৩ ব্যাচ সদস্যরা প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন।
এদিকে এসএসসি ২০০৩ ব্যাচের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাপ্পু নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
বক্তব্য দেন এসএসসি ২০০৩ ব্যাচের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাপ্পু, নুরুজ্জামান সোহেল, আহ্বায়ক ডা. আমান উল্লাহ, সদস্য সচিব ইমরুল শামীউম শান্ত, আফরোজা আক্তার সোমা, প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, আনোয়ার হোসেন শাহীন, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থসম্পাদক শামীম খান, শিল্প সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ফারুক আহাম্মদ, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু প্রমুখ।