ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কে মঙ্গলবার (২৮ জুলাই/২৬) লড়িগাড়ি (কৃষিযন্ত্রের ট্রাক্টর দিয়ে স্থানীয়ভাবে বানানো গাড়ি) চাপায় রাব্বিল মিয়া (১৪) মারা গেছে। সে অচিন্তপুর ইউনিয়নের খান্দার পাচপাড়া গ্রামের সাদেক মিয়ার পুত্র। সে শাহগঞ্জ স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লড়িগাড়িটি ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে থাক্কা লাগে। এ সময় রাব্বিল মিয়া ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান।