ময়মনসিংহের গৌরীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অবসরপ্রাপ্ত কর্মচারী সিরাজুল ইসলাম (৬৪) সোমবার রাত সাড়ে ১০টা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাত-নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সদস্য ও যুগান্তর স্বজন সমাবেশের সহ-সম্পাদক তাসাদদুল করিমের বাবা। তার নিজবাড়ি পৌর শহরের সতিষায় সকাল ১১টায় জানাযা শেষে পৌর কবরাস্থানে লাশ দাফন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বিএমএসএফ গৌরীপুরের সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান।