ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যাপক আরশাদ আলী স্মরণে ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গণপাঠাগারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার প্রভাষক (আরবী) মোহাম্মদ অলি উল্লাহ।
সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন পাঠাগারের পরিচালক ও গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আহসানুল হক। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মো. আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মেলিত গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের মো. এমদাদুল হক, মো. রইছ উদ্দিন, সেলিম আল রাজ, নূরুন নঈম মনন, আব্দুস সালাম প্রমুখ।