আজ রবিবার ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই …. গৌরীপুরে ইমরান সালেহ প্রিন্স ‘আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা’-প্রিন্স গৌরীপুরে সেরা রক্তদাতা ও সংগ্রাহকদের সংবর্ধনা ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে জুলাই আন্দোলনে দেখা-প্রেম এবার বিয়ে! গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান গৌরীপুরে জাতীয় ফলমেলায় কুইজ প্রতিযোগিতা গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২২, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ




‘আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা’-প্রিন্স

‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা।’ মানবিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের তার এই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন আমার এই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূল শ্রোতধারায় নিয়ে আসতে পারব এবং তাদের যার যার যোগ্যতানুযায়ী সমাজের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে পারব। রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানকেও এ মানবিক কাজে অংশগ্রহণ প্রয়োজন। এ কার্যক্রম সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করে যেতে হবে। জেলা পরিষদ ময়মনসিংহের অর্থায়নে স্থানীয় সংগঠন কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউমেন আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তাদেকে একটু মায়া-মমতা, দরদ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে তারা রাষ্ট্রের মূলস্রোতের সাথে মিশে যাবে। দেশ ও রাষ্ট্রের কল্যাণে তারা কাজ করবে। তাদেরকে সেই অধিকার দেয়ার জন্য উপযোগী শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টির জন্য জেলা পরিষদের সক্ষমতা অনুযায়ী যে ব্যবস্থা নেয়া প্রয়োজন, সেই ব্যবস্থা আমি করাবো।
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বুধবার (১১ জুন/২৬) হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউমেনের সভাপতি ফেরদৌসী বেগম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউমেনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তুহিন, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রউফ প্রমুখ।
একই দিনে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ডাকবাংলোয় জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধিন প্রকল্প সমূহের সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় ও প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। বক্তব্য রাখেন ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ¦ আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসন খান জুয়েল, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক, সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ। এছাড়াও প্রিন্স ঐতিহ্যবাহী গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, গৌরীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০