আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২১, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ




গৌরীপুরে এসএসসি ৯৭ ব্যাচের ৩০বছরপূর্তি উৎসব

ময়মনসিংহের গৌরীপুরে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে এসএসসি ৯৭ব্যাচের ৩০বছরপূর্তি উপলক্ষ্যে সম্প্রীতির বন্ধন ৯৭ সোসাইটির (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ব্যাচের পরীক্ষার্থীদের সংগঠন) উদ্যোগে শনিবার (২০জুন/২৬) গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে মিলনমেলা, স্মৃতিচারণ ও প্রারম্ভিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রীতির বন্ধন ৯৭ সোসাইটির সভাপতি ও সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ৯৭ গৌরীপুরের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
স্কুল ও কলেজ ক্যাম্পাসের স্মৃতিময় দিনলিপি ও বন্ধুত্বে শক্তি বন্ধুত্বে মুক্তি অগ্রযাত্রায় সমৃদ্ধি বিষয়ে আলোচনায় অংশ নেন ৯৭ব্যাচের বন্ধু গৌরীপুর রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গৌরীপুর সদর ইউনিয়নের প্রশাসনিক অফিসার কামরুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের প্রশাসনিক অফিসার লিটন মিয়া, বেসরকারি কোম্পানীর সিনিয়র অফিসার জাকির হোসেন, গৌরীপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাইফুল ইসলাম, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শামছুন নাহার, ব্যবসায়ী জিয়ারুল ইসলাম, আবু জাফর মো. সাদেক, শ্যামল ঘোষ, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের শিক্ষক নার্গিস সুলতানা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১