আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৬, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ




বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে পুনরায় চালু করেছে।

সোমবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস বিকাল সাড়ে ৫টায় ওই স্টেশনে আসতেই ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আঠারবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আতাউল করিম বলেন, ট্রেনটি স্টেশনে পৌঁছতেই ইঞ্জিনে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া বের হতে থাকে। পরে চালকসহ রেলওয়ের লোকজন ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণ করলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এ বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখে ট্রেন থেকে যাত্রীরা দ্রুত নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। ইঞ্জিনটি বিকল হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিকে পড়েন। ২ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে ইঞ্জিনসহ উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছে। পরে রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি যাত্রীদের নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১