আজ শনিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ




গৌরীপুরে শাওনের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ইমো আইডির প্রোফাইল পিকচারের স্থানে ‘পবিত্র কুরআনের উপরে পা’ ছবি প্রচ্ছদ দেয়ায় ইসলাম ধর্মের অবমাননাকারী শাওন চন্দ্র দাসের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২২ মে/২৬) সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পৌর শহরের মধ্যবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আলহাজ¦ ফজলুর রহমান, মো. আলীম উদ্দিন, ছাত্রজনতার পক্ষে মো. মিজানুর রহমান, নিযাম বিন আব্দুর রাজ্জাক, ফয়সাল হাশমি, তাবলীগ জামাতের আমির মো. আল মামুন, গোলকপুর মাদরাসার মোহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দিন, কালীপুর মাদরাসার মোহতামিম মাওলানা মো. ইউসুফ, মাওলানা মো. শরীফ উদ্দিন, মাওলানা মো. কামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যেঙ, গৌরীপুর পৌর শহরের মাঝিপাড়া মহল্লার সাধন চন্দ্র দাসের পুত্র শাওন চন্দ্র দাস (২০) তার ইমো আইডিতে ‘পবিত্র কুরআইনের উপরে পা রাখার’ একটি প্রোফাইল ছবি দেয়ার ঘটনা বুধবার (২০ মে/২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গৌরীপুর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল ইসলাম। তিনি জানান, পবিত্র কুরআন শরীফ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে ঘটনার অভিযোগে শাওন চন্দ্র দাসকে ঢাকা থেকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০