আজ মঙ্গলবার ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
কচু দিয়ে পরিবেশবান্ধব পলিথিন উদ্ভাবন করল ছয় তরুণ-তরুণী তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করালেন ব্যারিস্টার কায়সার কামাল অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী ঈশ্বরগঞ্জে মোটরসাইকেলে তেলের দাবীতে ময়মনসিংহ – কিশোরগঞ্জ সড়ক অবরোধ গৌরীপুর নববর্ষের ভোরে ছয় কৃষকের ১১ গরু চুরি বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্ষবরণ গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না-ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে স্কাউট ও কাবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বজন সংবর্ধনা মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেক্স, কাউকে ছাড় নয় … ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ




কচু দিয়ে পরিবেশবান্ধব পলিথিন উদ্ভাবন করল ছয় তরুণ-তরুণী

কচুর স্টার্চ, পানি, হোয়াইট ভিনেগার, গ্লিসারিনের সংমিশ্রণে মুর্হূতেই তৈরি হচ্ছে পচনশীল পলিথিন। যা ব্যবহারের পর পানিতে ফেলে দিলে পঁচে ৫ দিনের মধ্যে মাছের খাবারে পরিণত হবে। সেই পলিথিন মাটিতে ফেলে দিলে ১৫ দিনে জৈবসারে রূপ নিবে। যা বর্তমান পরিবেশ ধ্বংসকারী পলিথিনের বিকল্প হিসাবে ব্যবহৃত হবে। কচুর স্টার্চ থেকে এ পলিথিনের উদ্ভাবন করেন ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের ছয় তরুণ-তরুণী।

তারা হলেন দ্বাদশ শ্রেণির লাবিদ ইমরোজ, আরাফাত রহমান অনিক, ৯ম শ্রেণির মাহদী নূর আহমেদ, এসকে সিজান, ওমর ফারুক রাফি, আবু হুরাইরা নোমান। ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৪৭তম বিজ্ঞান মেলায় তাদের প্রদর্শিত প্রজেক্টের নাম ‘কচু থেকে পরিবেশবান্ধব পলিথিন তৈরি।’

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় এ বিজ্ঞান চলছে ময়মনসিংহে। রোববার (১৯ এপ্রিল) এ বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটবে।

কচুর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলু থেকে পচনশীল পলিথিন উৎপাদন করেও প্রশংসা অর্জন করেন। এবার তাদেরকে প্রযুক্তিগত সহযোগিতা করেন কলেজের রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর আশরাফুল ইসলাম। মেলা পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন জানান, ক্ষুদে বিজ্ঞানীরা কচুর স্টার্চ থেকে পলিথিন উৎপাদন করেছে। এর উৎপাদন খরচ এবং কতটুকু টেকসই হবে সেগুলো বিবেচনা করতে হবে। তবে পচনশীল পলিথিন হওয়ায়, পরিবেশবান্ধব। তবে তাদের ভাবনা উদ্ভাবন সত্যিই প্রশংসার দাবি রাখে।

কচু থেকে পরিবেশবান্ধব এই ব্যাগ উৎপাদন দর্শকদেরকেও মুগ্ধ করে। মেলা দেখতে এসে কচুর পলিথিনে অবাক হন সুমাইয়া আক্তার, তাসনিম সুলতানা, আয়েশা আক্তার, মুমতাহিনা সিদ্দিকার মতো অনেকেই। গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী মুমতাহিনা সিদ্দিকা জানায়, কচু থেকে পলিথিন এই প্রথম শুনলাম ও  দেখে আমি বিস্মৃত হয়েছি!

উদ্ভাবনি প্রদর্শনী স্টলের লাবিদ ইমরোজ এ প্রতিনিধিকে জানান, বর্তমানে বাজারে যে পলিথিন রয়েছে তা ৪-৫শ বছরেও ধ্বংস হয় না। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সেই স্থানে আমরা কচু থেকে পলিথিন উদ্ভাবন করেছি। এ পলিথিন পানিতে ফেলে দিলে ৫দিনের মধ্যে দ্রবণ হয়ে মাছের খাদ্যে পরিণত হবে। আর মাটিতে ফেলে দিলে ১৫ দিনের মধ্যে পচে জৈব সারে পরিণত হবে।

তিনি আরও জানান, প্রত্যেকটি পলিব্যাগে ৭-৮ কেজি মালামাল পরিবহন করা যাবে। ভিনেগার, গ্লিসারিন, পানির সাথে কচুর স্টার্চ মিশ্রণে পলিথিন তৈরি করা হয়। এক কেজি ওজনের কচু দিয়ে ২ফুট বাই এক ফুটের ১০টি পলিব্যাগ হবে। ছোট আকৃতির ৩০টা পলিব্যাগ হবে। উৎপাদন খরচ একটু বেশি।

তিনি আরও জানান, দেশিয় বর্তমান পলিথিন পানি দূষণ, মাটি দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টি করে। আর এ পলিথিন মার্টির উর্বরতা বাড়াবে, পানিতেও মাছের খাদ্য তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে ৯ম শ্রেণির মাহদী নূর আহমেদ জানায়, অণুবীক্ষণ যন্ত্রে প্লাস্টিককে পর্যবেক্ষণে দেখা যায় হাইড্রোকার্বনের খুব ছোট ছোট কণা বা মনোমার পরপর সজ্জিত হয়ে দীর্ঘ শিকলের পলিমার সৃষ্টি করে। এ রকম অনেক পলিমার একত্র হয়ে প্লাস্টিক তৈরি করে। প্লাস্টিকের পাতলা ব্যাগ পলিমারের তৈরি বলে তাকে বলা হয় পলিথিন। এই হাইড্রোকার্বন পলিমার মাটিতে পচে না, বরং অনেক দূষণ সৃষ্টি করে। জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি এই পলিথিন।

দলগত উদ্ভাবনের আরেক ক্ষুদে বিজ্ঞানী ওমর ফারুক রাফি জানায়, পলকা হচ্ছে সেই পরিবেশবান্ধব পচনশীল পলিমার। যা আমরা আড়ে আলু দিয়ে তৈরি করেছি। এবার কচুর স্টার্চ, পানি, হোয়াইট ভিনেগার, গ্লিসারিন। কচু ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হয়। তারপর কচুকে কুচি কুচি করে কেটে বা গ্রিটারে গ্রিট করে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট। তারপর হাত দিয়ে চেপে বা অন্য যেকোনো উপায়ে চেপে চেপে ভেতরের সব নির্যাস বের করে নিতে হবে। শেষে সেই পানিটা কোনো পরিষ্কার পাত্রে রেখে দিলে তলায় স্টার্চ জমা হবে। এই স্টার্চটা লালচে ময়লাযুক্ত থাকবে। একে কয়েকবার পাতন প্রক্রিয়ার ভেতর দিয়ে নিলে ধবধবে সাদা পরিষ্কার স্টার্চ পাওয়া যাবে। প্রতি ১০ কেজি কচু থেকে ১৩০০ থেকে ১৬০০ গ্রাম স্টার্চ তৈরি করা সম্ভব।

গৌরীপুরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন প্রমুখ।

বিজয়ীরা হলেন বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে ১ম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ২য় ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, ৩য় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, সিনিয়র গ্রুপে ১ম স্থান গৌরীপুর সরকারি কলেজ ও ২য় স্থান গৌরীপুর মহিলা কলেজ। বিজ্ঞান অলিম্পিয়ার্ড সিনিয়র গ্রুপে গৌরীপুর সরকারি কলেজের মো. অলি উল্লাহ, সাবিকুন্নাহার শারমিন, নুসরাত জাহান মিথিলা, কুইজে মো. অলি উল্লাহ, সাবিকুন্নাহার শারমিন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. আরাফাত রহমান অনিক, অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে গৌলীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান অনন্যা, প্রিয়াংকা সাহা, রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের মো. ইয়াসিন আরাফাত, কুইজে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের রেজানুর মুর্শেদ তাসিন, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের মারিয়াম লাবন্য, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিশাত মুনতাহা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০