আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক ||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৪, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
oplus_0




গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বাহারি খাবারের স্টল ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বিজয় একাত্তর হয়ে শহর প্রদক্ষিণ করে কলজের প্রধান ফটকে এসে শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অধ্যক্ষের সহধর্মিণী নাজমুন নাহার, তনয়া জারিন তাসনীম পুত্র জাবির তাহমীদ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক হুমায়ুন করিব, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন, শহিদুল ইসলাম মিল্টন, আজারুল ইসলাম প্রমুখ।
 কলেজ চত্বরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ,  সমাজকর্ম বিভাগ, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইন্টারমেডিয়েটে ও স্নাতক পাস বর্ষের শিক্ষার্থীরা বাহারি দেশীয় খাবারের স্টল ও মেলার বসে। এতে উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয়
মধ্যভোজনের পর কলেজ অডিটোরিয়ামের সম্মুখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য,  কবিতা, অভিনয় ও কৌতুক পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাসলিমা আজাদ, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক শামীমা আক্তার,  প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রাকিবুল হাসান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক কবিরুল আলম, প্রভাষক সানায়োর জাহান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাইসুল ইসলাম, জান্নাতুল হাওয়া ও হিসাবরক্ষক আশিকুর রহমান খান পাঠান টিটু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০