আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
oplus_2




মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেক্স, কাউকে ছাড় নয় … ত্রাণ প্রতিমন্ত্রী

মাদকের সাথে জড়িতদের ছাড় নয়, সে যে দলের হোক, যতো ক্ষমতাধর হোক, কোনভাবেই মাদকের সাথে যুক্তরা ছাড় পাবেন না। মাদকের ক্ষেত্রে আমরা সবাই ‘জিরো টলারেক্স’। এর বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদকের ভয়াবহতা রুখতে হলে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। স্বজনরা সেই কাজটা করে যাচ্ছে। ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল/২৬) ‘জাগো তারুণ্য রুখো মাদক’ স্লোগানে মাদকবিরোধী প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যুব সমাজকে রক্ষা করতে হবে। যে পরিবারে একজন মাদকসেবী আছে, সেই পরিবার জানে, তারা কতটুকু যন্ত্রণা ও ধ্বংসের দিকে গেছে। প্রত্যেক পরিবারকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। তার বন্ধু-বান্ধব ও তাদের আচার-আচরণ মনিটরিং করতে হবে।
‘জাগো তারুণ্য রুখো মাদক’ স্লোগান মূল প্রতিবেদন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক প্রতিবেদন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, মাদকবিরোধী প্রচারাভিযান শীর্ষক প্রতিবেদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান উপস্থাপন করেন।
স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাংবাদিক শামীম আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন নাদিম, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১