আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১২, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ




জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে।  জনগণের অধিকার আদায়ে আর এক চুলও ছাড় নয়।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সন্ত্রাস-হানাহানি, বিশৃঙ্খলা ছিল।  কিন্তু জুলাইয়ে এত লোক প্রাণ দিলো, আরও কেন রক্ত দিতে হবে? আমরা আশা করেছিলাম, রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে। রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে। রাজনীতি হবে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক।  আমার আদর্শ আমার কাছে। আমি যেমন আমার আদর্শকে ভালোবাসি, আরেকটা লোক তার অধিকারকে ভালোবাসবে।  এটা তার নাগরিক অধিকার।  এখানে মুখ চলবে, হাত চলবে কেন? মুখ চলবে ভদ্রভাবে।

উপনির্বাচনে সহিংসতার কথা জানিয়ে তিনি বলেন, গত ৯ এপ্রিল জাতীয় সংসদের শেরপুর এবং বগুড়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এ দুই জায়গায় আমরা আশা করেছিলাম বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়েছে। আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে। এখন দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক, কিন্ত এ দুটি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্র বিশেষে শুধু সহিংসতা না, ভয়াবহ সন্ত্রাসে রূপ নিয়েছে। এ রকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর-৩ আসনে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী এবং অব্যবস্থাপনার চিত্রই বলে দেয়, জনগণের স্বাস্থ্য সেবার প্রতি অবিচার করছে সরকার।

এ সংসদ একটা উদাহরণ হবে জানিয়ে তিনি বলেন, অতীতে এ সংসদে জণগণের কল্যাণের চেয়ে চরিত্র হননের সময় ব্যয় হয়েছে বেশি। কাদের টাকায় ক্ষমতায় বসে? জনগণের ট্যাক্সের টাকা খরচ করে।  প্রতি মুহূর্তে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়। এটা কোনো মামুলি কথা নয়। এ টাকা খরচ করতে আমাদের কলিজা কাঁপবে না? জনগণের টাকা সদ্ব্যবহার করার জন্য জনগণ ৩০০ আসনে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেখানে বসে অশ্লীল বাক্য বিনিময় করব, অযথা সময় কাটাব এবং জণকল্যাণে কোনো আইন পাশ করতে গেলে বাধা পাব, এটা কাম্য নয়। জনকল্যাণে যে আইনই হবে, সে আইনের প্রতি উভয়পক্ষের শ্রদ্ধাবোধ থাকতে হবে।

এ সময় ময়মনসিংহ-৬ জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন, জেলা জামায়াত আমির আবদুল করিম, মহানগর জামায়াত আমির কামরুল এহসান এমরুলসহ জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১