আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১১, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ




খালিয়াজুরী হাওড়ে ধান কাটা শুরু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওড়াঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে বিরবিল্লাহ হাওড়ে হারভেস্টার মেশিনে ধান কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

উদ্বোধন শেষে বাবর বলেন, এ বছর হাওড়ে ধানের ফলন ভালো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ধান কাটা শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধানের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখনো মূল্য নির্ধারণ করেনি, শিগগিরই তা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, খালিয়াজুরীর কৃষকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। জলাশয় খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। ফ্লাইওভার নির্মাণের কাজ নিয়ে পরিকল্পনা চলছে বলেও জানান এই সংসদ সদস্য।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকসেবীর চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, কারণ মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১