আজ মঙ্গলবার ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
কসবায় দ্বীন ইসলাম নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় গেটম্যানদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে: রেল প্রতিমন্ত্রী কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ আত্মমর্যাদাবান ও শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ ময়মনসিংহ-শ্যামগঞ্জ সড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ আহত-৩ গৌরীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যানজট নিরসনে কাজ করে প্রশংসায় ভাসছেন গৌরীপুরে ছাত্রদল-যুবদল ও বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ




দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চার শিশু হলো- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০), বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪) ও বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।

প্রতি বছরই ঈদ উপলক্ষ্যে ওই ব্রিজে আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারো ঈদের দিন বিকালে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে বেসমারিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার পরিচালনায় পর্যবেক্ষণ করছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১