আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
শামীম আনোয়ার || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ




যানজট নিরসনে কাজ করে প্রশংসায় ভাসছেন গৌরীপুরে ছাত্রদল-যুবদল ও বিএনপি নেতাকর্মীরা

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। টানা এক সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে তারা স্থানীয়দের নজর কেড়েছেন এবং সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গৌরীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট নিরসনে কাজ করছেন এসব সংগঠনের নেতাকর্মীরা। এই উদ্যোগে অংশগ্রহণ করেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য মো: গোলাম আলিম, হাকিম মুন্সি শাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, সদস্য আনোয়ার হোসেন মীর সবুজ এবং গৌরীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিমসহ আরও অনেক নেতাকর্মী। স্থানীয়রা জানান, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের এমন জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে যেমন যানজট কমছে, তেমনি সড়কে শৃঙ্খলাও ফিরে আসছে। অনেকেই বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে শহরের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্য মো: গোলাম আলিমেল হাকিম মুন্সি শাকিব জানান, জনগণের দুর্ভোগ লাঘব করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। গৌরীপুরে এমন উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে। সচেতন মহল মনে করছে, রাজনৈতিক দলগুলোর এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড সমাজে ভালো উদাহরণ তৈরি করবে এবং জনসেবামুখী রাজনীতিকে আরও এগিয়ে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙ্গা জানান, জনগণের ভোগান্তি লাগবের জন্য আমাদের এই উদ্যোগ ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১