আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ




যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়ায় তেহরান বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা ‘নির্ধারণ’ করবে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, ‘সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যত অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে।’

ট্রাম্পের, ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে এই বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’

এতে আরও বলা হয়, ‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না।’

ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান।

কয়েক ঘন্টা পরে, মার্কিন কমান্ডার-ইন-চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, ‘যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি মার্কিন যুক্তরাষ্টের আঘাত পাবে।’

সূত্র: জিও নিউজ




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০