আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৭, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ




সমর্থকের নাৎসি স্যালুট, উয়েফার জরিমানার মুখে রিয়াল

মাঠের লড়াইয়ে বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ নিশ্চিত করলেও গ্যালারির অপ্রীতিকর ঘটনার জন্য বড়সড় শাস্তির মুখে পড়ল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে অনুষ্ঠিত প্লে-অফ রাউন্ডের ম্যাচে এক সমর্থকের ‘নাৎসি স্যালুট’ দেওয়ার ঘটনায় ক্লাবটিকে ১৫ হাজার ইউরো (প্রায় ১৭,০০০ ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

Advertisement

শুক্রবার (৬ মার্চ) উয়েফার ডিসিপ্লিনারি বোর্ড এক বিবৃতিতে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি বেনফিকার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল সমর্থকের ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণের’ দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ৫০০টি আসন সম্বলিত একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞাটি এক বছরের ‘প্রবেশনারি পিরিয়ড’ হিসেবে স্থগিত থাকবে

ঘটনার প্রেক্ষাপট

ম্যাচ শুরুর আগে গ্যালারিতে রিয়ালের এক সমর্থককে ক্যামেরায় নাৎসি স্যালুট দিতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেয়।

উল্লেখ্য, এই দুই দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটিও বিতর্কের মুখে পড়েছিল। সেখানে রিয়াল উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ানির বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল। যদিও প্রেস্টিয়ানি এই অভিযোগ অস্বীকার করেছেন।

সব বিতর্ক ছাপিয়ে রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডের প্রস্তুতিতে ব্যস্ত। শেষ ১৬-তে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির মোকাবিলা করতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০