আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মার্চ, ৭, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ




গৌরীপুরে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় হামলা, থানায় মামলা

ময়মনসিংহের গৌরীপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে তিন জনকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোবিন্দনগর বীরপুর গ্রামের মো. মহসিন মিয়ার পরিবারের সাথে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী মো. শাহজাহান মিয়ার পরিবারের। গত ২৬ ফেব্রুয়ারি মহসিনের ছোট ভাই রাহাদ জমি থেকে শসা উত্তোলন করে বিরোধপূর্ণ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় শাহজাহানের লোকজন গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে রাহাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষ রাহাদের চাচা রইছ উদ্দিন ও বড় ভাই আহসানুল রাব্বিকেও কুপিয়ে জখম করে। পরে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে এই ঘটনায় ১ মার্চ মহসিন বাদী হয়ে নাম উল্লেখ ১০ জন সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। মো. মহসিন মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ চায় আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিতে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করলে আমাদের লোকজনের ওপর হামলা করে তাদের কুপিয়ে জখম করে। আমরা এই ঘটনার বিচার চেয়ে মামলা করেছি। পাশাপাশি নিরাপদে চলাচলের জন্য রাস্তা চাই। বিবাদী মোশারফের স্ত্রী সালমা আক্তার বলেন, রাস্তা নিয়ে বিরোধের ঘটনায় শালিস দরবার হয় কিন্তু বাদীপক্ষ শালিস দরবার না মেনে চয়ে যায়। কিছুক্ষণ পর তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হামলা, ভাংচুর করে। তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার বলেন, বিবাদীপক্ষ নিজেরা মাথা ফাটিয়ে আমাদের দোষ দিচ্ছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, মামলা রজু করা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০