আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল ‘প্রমাণ দিতে ব্যর্থ’ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পাকিস্তান
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৪, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ




বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে?

প্রশ্ন: কারো বছরের শুরুতে নেসাব পরিমাণ মাল ছিল ও বছরের শেষেও নেসাব পরিমাণ মাল আছে। তবে বছরের মাঝখানে কমে গিয়েছিল। তার কি জাকাত দিতে হবে?

উত্তর: যদি কারো কাছে বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ মাল থাকে কিন্তু বছরের মাঝখানে কয়েক মাস নেসাব থেকে মাল কম যায়। তাহলে তাকে জাকাত দিতে হবে। তবে যদি বছরের মাঝখানে সম্পদ পুরোপুরি শেষ হয়ে যায়। তাহলে আগের হিসাব বাদ যাবে।

পুনরায় যখন নেসাবের মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে। এবং তখন থেকে এক বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হবে।

জাকাত কাকে বলে?

জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়।

শরিয়ত নির্ধারিত সীমার (৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য অথবা সমপরিমাণ নগদ অর্থ) বেশি সম্পদ হিজরি এক বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ জাকাত হিসেবে প্রদান করতে হয়।

৪ ধরনের সম্পদের জাকাত দিতে হয়

জাকাত ওয়াজিব হয় বর্ধনশীল সম্পদের ওপর, যা সাধারণত চার ধরনের হয়ে থাকে—

১. স্বর্ণ

২. রৌপ্য

৩. ব্যবসার পণ্য

৪. নগদ অর্থ

তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খণ্ড-৩, পৃষ্ঠা-১৮৪,ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৭৫, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৬, ফতোয়ায়ে উসমানি, খণ্ড-২, পৃষ্ঠা-৬২।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০