আজ শুক্রবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৬, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ




সাকিব-মাশরাফির মামলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দানে নেমে বিতর্কিত জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের শাসনামলে নৌকা প্রতীকে নির্বাচন করে সংদস্য সদস্য হয়েছিলেন তারা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপদে পড়ে যান দেশের এই সাবেক দুই অধিনায়ক। সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হয়। গ্রেফতার এড়াতে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

মাশরাফি বিন মুর্তজা দেশে থাকলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। তার বিরুদ্ধেও মামলা রয়েছে। তবে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হলে সাকিব-মাশরাফিকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ৫০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, আমি একজন খেলোয়াড় হিসেবে মনে করি, সাকিব ও মাশরাফি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। দেশের মানুষের যে ভালোবাসা আমি তাদের প্রতি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে, সেটি সত্যিই অনন্য।

মামলা প্রসঙ্গে আমিনুল স্পষ্ট করে বলেন, তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করতে হবে।

‘তারা যদি আইনগত বিষয়গুলো ফেস করে নিরপরাধ প্রমাণিত হন এবং দেশের পেশাদার ক্রিকেটে ফিরতে চান, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি অবশ্যই তাদের স্বাগত জানাব।’

তিনি আরও বলেন, আমরা সবাই চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা দেশের জন্য দীর্ঘদিন খেলেছেন, তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। সবকিছু আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়াই উচিত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০