আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২২, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ




নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহে ছিনতাইকারীদের কবলে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি আনন্দ মোহন সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার বিকালে বন্ধু রিফাতের সঙ্গে ব্রহ্মপুত্র নদের চর এলাকায় ঘুরতে যায় শাওন। এ সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা মারধর করলে জীবন বাঁচাতে দুই বন্ধু দৌঁড়ে পালাতে যান। তবে রিফাত প্রাণে বাঁচলেও নিখোঁজ হন শাওন। দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে শুক্রবার রাতে স্থানীয়রা নদের চরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শাওনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ধাওয়ায় পানিতে ডুবেই শাওনের মৃত্যু হয়েছে।

অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাতেই আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল চত্বরে সড়ক অবরোধ করে।  এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা সরকারি কর্মকর্তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। একই সঙ্গে নগরীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠায় মানুষের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেন তারা।  পরে রাত দেড়টার দিকে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১