আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২০, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘শুদ্ধ শব্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শুদ্ধ শব্দের অভিযান, ভাষা হবে বেগবান’ এই স্লোগানে বৃহস্পতিবার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (১৯ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠান হয়।

উৎসবে প্রদর্শন করা হয় রক্তে অর্জিত মাতৃভাষার বানানের শুদ্ধতা রক্ষা ও চর্চা আমাদের অঙ্গীকার। বাংলা আমাদের গর্বের মাতৃভাষা। এ ভাষা ব্যবহারে অশুদ্ধ, বিকৃত, ভুল এবং বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। ভাষার শুদ্ধ ব্যবহারই হবে, সালাম, রফিকসহ ভাষা শহীদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন বিষয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, ভাষার শুদ্ধতার মধ্য দিয়ে আমরা শহীদের স্মরণ করছি। শুদ্ধ উচ্চারণ, বানান ও বাস্তবায়ন খুব জরুরি প্রয়োজন। স্বজনরা সেই কাজটা করছে। আগামী দিনে এ কর্মসূচি বৃহৎ আকারে করলে সেখানেও আমাদের সহযোগিতা থাকবে। এ আয়োজন অত্যন্ত চমৎকার ও ব্যতিক্রমী।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন বলেন, এ শুদ্ধ শব্দ উৎসবের মর্মকথা সবাইকে উপলব্ধি করতে হবে। শিক্ষার্থীদের এ শুদ্ধতা খুব প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, সাংবাদিক মো. কামাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান প্রমুখ।

এ উৎসবে যোগ দেয় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বীরঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুল, মিরিকপুর মডেল হাইস্কুল, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজয়ীদের মাঝে ২১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০