আজ শনিবার ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ




ময়মনসিংহ-৩ বাবা ছিলেন এমপি, ছেলে হলেন প্রতিমন্ত্রী

বাবার স্বপ্ন ছিলো, তার মতো ছেলেও রাজনীতিবিদ হবে- সেই স্বপ্নপূরণ করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এমপি নির্বাচিত হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারে রাষ্ট্রপতির কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন উপজেলার সিধলা ইউনিয়নের তাতরাকান্দা গ্রামের ইসমাইল হোসেন তালুকদার ও শারমীন হোসেনের পুত্র।  তার বাবা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের রাজনীতিবিদ। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এর আগেও এম ইকবাল হোসেইন ধানের শীষ প্রতীকে তিনবার মনোনয়ন পান। এবার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ উল্লাস বইছে।

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের এমপি ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির সর্বশেষ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ পদে ছিলেন। ১২ বছর পর আবারও প্রতিমন্ত্রী পেল এ এলাকার জনগণ

নির্বাচনে ইকবাল হোসেইন ধানের শীষ প্রতীকে ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ঘোড়া প্রতীকে পান ৬৫ হাজার ৯৯৫ ভোট।  এছাড়াও এ আসনে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মো. আবু তাহের খান বই প্রতীকে ২৫ হাজার ৭০৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম হাতপাখা প্রতীকে ২ হাজার ৭৪৫ ভোট ও বাংলাদেশের সমাতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী এ কে এম আরিফুল হাসান কাঁচি প্রতীকে পান ৩৫৪ ভোট।

ইকবাল হোসেইনের বিরুদ্ধে ৫টি রাজনৈতিক মামলা ছিল। এর মধ্যে ২০১৩ সালে গৌরীপুরে আন্ত:নগর ট্রেনে হামলার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় ময়মনসিংহ রেলওয়ে থানায় এ মামলাটি হয়। একই বছর বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ সংশোধনী ২০০২ এর ৩/৬ ধারায় এ মামলাটি হয় গৌরীপুর থানায়। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৩টি মামলা হয়। রাজনৈতিক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব মামলা প্রত্যাহার করা হয়।

এ আসনটিতে ১৯৭৯ ও ১৯৯৬ সালে জয়ী হয় বিএনপি, ১৯৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি, ১৯৯১, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ দ্বাদশ নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ প্রার্থী।

এদিকে এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুর রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে শহরে এক মণ মিষ্টি বিতরণ করে। 

জাহাঙ্গীর হোসেন বলেন, এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আনন্দ ভাগাভাগি করতে শহরে এক মণ মিষ্টি বিতরণ করেছি। পাশাপাশি  কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। উনি আমাদের প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন। নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে অবহেলিত গৌরীপুরের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব,  অবকাঠামো,  যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লাগবে, এটাই প্রত্যাশা।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ,সদস্য শাহিনুল ইসলাম হৃদয়,গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, যুবদল  নেতা মো. আল-আমিন জহিরুল ইসলাম রমজান,  মো.হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭