আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৬, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ




গৌরীপুরে বর্ণিল আয়োজনে স্বজনের বসন্তবরণ উৎসব

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বর্ণিল আয়োজনে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন।

তিনি বলেন, কবি ফররুখ আহমেদ বলেছেন ‘ফাল্গুনে শুরু হয় গুনগুণানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি।’ এই ঘুমন্ত মানুষকে জাগাতে হবে। সত্যের পথে-ন্যায়ের পথে, রঙিন ভুবনে। যারা ফুল আর রঙ ভালোবাসে না, তাদের মনে হয়তো ডাস্টবিন। সেই ডাস্টবিনেও গাছ লাগাতে হবে। যেমন গৌরীপুরের মধ্যবাজারের ডাস্টবিনে কদম গাছ লাগানো হয়েছে, নিচে দুর্গন্ধ থাকলেও উপরে সুবাস ছড়ায় ও প্রকৃতির সৌন্দর্য বেড়েছে। একদিন হয়তো এ দুর্গন্ধও থাকবে না, সুগন্ধ ছড়াবে। বসন্ত রঙের আদলে শুধু পোশাক নয়, মন-মনন ও পৃথিবীকেও সাজাতে হবে।

সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি কবি শামীমা খানম মীনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোছা. রোজিনা আক্তার মিতু, গৌরীপুর মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা স্বজনের সহসভাপতি লুৎফা রূপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দত্ত, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, প্রতিভা মডেল স্কুলের প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজন দাস, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, স্বজন মাহমুদা আক্তার রিপা, শিল্পী বেগম, নার্গিস সুলতানা, মাহমুদা আক্তার লিপি, সুমাইয়া সুলতানা প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন- স্বজন শ্রেষ্ঠ দাস, কথা বসাক, মিনহা জান্নাত, আকিফা, আরিয়া, আনিসা, উচসী দাস সুপ্তি, চুমকি, তাহমিদ হাসান জিসান, চামেলী রানী বর্মন, টুম্পা সরকার পলি, রিফাহ তাসনিয়া তরী, রিজবান রাজি তিহান, তাসফিয়া জামান রায়মা, তাসফিয়া জামান রায়না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১