আজ শুক্রবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৫, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ




জামানত হারালেন ৩ বারের সাবেক এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে জামানত হারিয়েছেন ৩ বারের সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম।

নিয়ম অনুযায়ী, মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে জামানত ফেরত পান প্রার্থী। কিন্তু তিনি বিধি মাফিক সে পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৯২ হাজার ৬৯২টি। ধানের শীষ নিয়ে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট, ১১ দলীয় জোটের ড. আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট, বিএনপি থেকে পদত্যাগকৃত সাবেক এমপি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী শাহ নূরুল কবীর শাহীন পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। আর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে মাত্র ১ হাজার ৭১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

ফখরুল ইমাম ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে ৪র্থ, ১০ম ও ১১তম জাতীয় সংসদের এমপি ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০