আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৯, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ




২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসিকে বড় চাপের মুখে ফেলেছে। এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই শেষ মুহূর্তে পাকিস্তানকে রাজি করাতে সক্রিয় হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সামনে তিনটি শর্ত তুলে ধরেছেন। এই শর্ত মানা হলে ভারত ম্যাচ বয়কটের ডাক তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, নাকভি প্রথম শর্ত হিসেবে আইসিসি থেকে বেশি রাজস্ব অংশ দাবি করেছেন। দ্বিতীয় শর্তে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার কথা বলেছেন। তৃতীয় শর্ত হিসেবে তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা যেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান।

এদিকে এনডিটিভি জানাচ্ছে, পাকিস্তানের তিনটি শর্ত হচ্ছে এমন- বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরেও বাংলাদেশকে একটি অংশগ্রহণ ফি দেওয়া ও ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট আইসিসিকে নাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে দামি এই ম্যাচ মাঠে না গড়ালে বিশ্ব ক্রিকেটের বড় অঙ্কের ক্ষতি হবে। জানা গেছে, এই ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ৬১৫০ কোটি টাকা।

এই পরিস্থিতিতে রোববার বিকেলে লাহোরে জরুরি বৈঠকে বসে আইসিসি। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে চলতি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। এরপরই পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। ফলে আইসিসির ওপর চাপ আরও বেড়ে যায়।

সূত্র জানায়, লাহোরের এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করেছে। বৈঠকে বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিনটি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। এতে পরিস্থিতি কিছুটা নরম হয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

ভারত ম্যাচ নিয়ে মহসিন নাকভি আপাতত ইতিবাচক অবস্থানে আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছ থেকে। নাকভি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে দেখা করবেন।

সূত্রগুলো বলছে, এই ম্যাচের শেষ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সবুজ সংকেত পেলেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০