ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি/২৬) প্রেস ক্লাব মিলনায়তনে ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ স্লোগানে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন ও পিঠা স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, পরিচালক আরিফ আহমেদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কুমার সরকার, উজ্জল কুমার সরকার, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলার রোজিনা আক্তার মিতু, প্রতিভা মডেল স্কুলের প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, দি চাইল্ড ব্লো সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, হুমায়ুন কবীর সুমন, মোখলেছুর রহমান, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রমজানুর আহমেদ নাজিম প্রমুখ। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, একক অভিনয়, দলীয় ও এক সংগীতে অংশ নেন শামীমা খানম মীনা, চায়না রানী সরকার, গোপা দাস, অনামিকা সরকার, কামরুজ্জামান স্বপন, সালমা আক্তার মুক্তা, মৃত্তিকা রহমান মিঠি, তাহমিদ হাসান জিসান, শিল্পী বেগম, মোহাম্মদ আব্দুস সালাম, রিজবান রাজি তিহান, ইবনাত ইসলাম পারিশা, নার্গিস সুলতানা, অমিতাভ পন্ডিত, অলকেশ পন্ডিত, মাহমুদা আক্তার রিপা, আহনাফ রশিদ তনয়, রব্যাইয়াত হাসান, লুৎফা রূপা, আইয়ান মুন্তাসিফ, প্রমিত সরকার, অনিক হাসান প্রান্ত, পূনম সরকার।