ঢাকার শাহবাগে সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৭ ফেব্রুয়ারি/২৬) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। হাতেম আলী সড়কস্থ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সংস্কৃতি সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মোখলেছুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি আব্দুল কাদিও, সেলিম আল রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু প্রমুখ। বক্তারা বলেন, দেশবাসী দেখেছে অতি উৎসাহী পুলিশ সদস্যরা কিভাবে সাংবাদিকদের ওপর হামলা করেছে। যুগান্তরের মাল্টিমিডিয়া সাংবাদিককে ল্যাং মারা গেছে। অথচ সেই পুলিশের শরীরে এখনো এই বাহিনীর পোষাক রয়েছে। নির্লজ্জ, কতটুকু হলে এটা সম্ভব! অবিলম্বে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনুন।