আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৭, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ




গৌরীপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে শুক্রবার (০৬ ফেব্রুয়ারী /২০২৬) রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা বাজারে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ আকন্দ, (ভিপি) ফারুক আহমেদ, ধানের শীষের মনোনীত প্রার্থীর ছেলে হিসাম হোসেইন, মেয়ের জামাই ফয়সাল হোসেন এবং সমাজসেবক এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, “গৌরীপুরের সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, দখলবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক গৌরীপুর গড়ে তুলতে কাজ করবো। জনগণের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।” এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করার অঙ্গীকার করেন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১