আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ




নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

: নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি/২৬) উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাংলাদেশ ৪র্থ শ্রেণি কল্যাণ সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক শহীদুল হক খান মোস্তফা। বক্তব্য রাখেন পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, পৌরসভা সার্ভিস এসোসিয়েশান কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, শিক্ষা অফিসের মো. মাসুদ রানা, নির্বাচন অফিসের মো. ইদ্রিস মিয়া, মো. মারুফ হাসান, হিসাব রক্ষণের বিভাগের মির্জা মাসুদ, সহকারী শিক্ষক সানজিদা ইয়াসমিন, মৎস্য অফিসের নুপুর আক্তার, সমাজসেবা অফিসের মো. জিল্লুর রহমান, মোছা. নূপুর আক্তার, দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ, মো. আজিজ, মো. হুমায়ুন কবির, মো. নোবেল, মো. নুরুজ্জামান, আমিনুল ইসলাম, মো. শফিকুল ইসলাম রানা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গড়িমসি করছে যা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মো. এনামুল হক। তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করি। কিন্তু ন্যায্য বেতন কাঠামো না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। গৌরীপুর সরকারি কলেজের প্রধান সহকারী মো. কামরুজ্জামান বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের চালিকাশক্তি। অথচ আমাদের ন্যায্য দাবি উপেক্ষিত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. মাসুদ রানা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা কারও বিরুদ্ধে নই। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। দ্রুত নবম পে স্কেল ঘোষণা না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মো. নুরুজ্জামান, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. নোবেল, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মো. ইদ্রিস আলী এবং উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো. হুমায়ুন কবির। বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা বিভিন্ন স্লোগানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা স্পষ্ট করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১