আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ




মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা আছে কি?

পবিত্র রমজান মাসকে ঘিরে মুসলমানদের অপেক্ষা প্রায় শেষ। আগামী ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে শাবান মাসের ২৯তম দিন, সেদিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। তবে জ্যোতির্বিদদের মতে, ওই দিন চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি জানিয়েছে, তাদের সূক্ষ্ম বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে—১৭ ফেব্রুয়ারি রমজানের অর্ধচন্দ্র দেখা ‘অসম্ভব’।

অ্যাকাডেমির বিশ্লেষক দল জানায়, সেদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট এবং সূর্যাস্তের ঠিক আগেই চাঁদ দিগন্তের নিচে নেমে যাবে।

এর ফলে সূর্য ও চাঁদ প্রায় একই সময়ে অস্ত যাবে, যার ফলে সন্ধ্যার পর চাঁদ দেখা প্রায় অসম্ভব। শুধু খালি চোখেই নয়, অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করেও ওই দিন চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে অ্যাকাডেমি। এমনকি শুধু আমিরাত নয়, ইসলামিক বিশ্বের কোনো দেশেই সেদিন রমজানের চাঁদ দেখা যাবে না।

তবে পরদিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন অর্ধচন্দ্র খালি চোখেই দেখা যাবে। সেদিন চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টার বেশি এবং তা দিগন্তের ওপরে প্রায় ১২ ডিগ্রি ২১ আর্ক-মিনিট উচ্চতায় অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সহজেই চাঁদ দেখা সম্ভব হবে। সে অনুযায়ী, ওই অঞ্চলে রমজানের প্রথম রোজা পালিত হবে ১৯ ফেব্রুয়ারি।

অন্যদিকে, যেসব দেশ চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে রমজান শুরুর ঘোষণা দেয়, সেখানে প্রথম রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

সূত্র: খালিজ টাইমস




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০