আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৪, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ




নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত মৌসুমে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার ছিলেন তিনি। তবে আসন্ন মৌসুমের আগে রিশাদকে ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স।

Advertisement

পিএসএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে নেওয়া হবে। আগের ১০ আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারলেও নতুন নিয়মে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ চারজন খেলোয়াড় রিটেইন করার সুযোগ রাখা হয়েছে। এ নিয়ম অনুযায়ী লাহোর কালান্দার্স শাহিন শাহ আফ্রিদিকে প্লাটিনাম, আবদুল্লাহ শফিককে ডায়মন্ড, সিকান্দার রাজাকে গোল্ড এবং মোহাম্মদ নাঈমকে সিলভার ক্যাটাগরিতে ধরে রেখেছে। ইমার্জিং ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি মৌসুমের পিএসএল নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। নতুন মৌসুম শুরু হবে ২৬ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

এদিকে গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে কোনো স্পিনারই রিশাদের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

এবারের পিএসএলে নতুন করে যুক্ত হচ্ছে দুটি দল—হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ। ফলে ছয় দল থেকে বেড়ে আট দলে রূপ নিচ্ছে লিগটি।

রিটেনশন তালিকা প্রকাশে সবার আগে এগিয়ে আসে ইসলামাবাদ ইউনাইটেড। তারা শাদাব খানকে প্লাটিনাম, সালমান এরশাদকে গোল্ড এবং আন্দ্রেস গৌসকে সিলভার ক্যাটাগরিতে ধরে রেখেছে। তবে সালমান আগা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজের মতো পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে দলটি।

করাচি কিংস রিটেইন করেছে হাসান আলী (প্লাটিনাম), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড), খুশদিল শাহ (গোল্ড) ও সাদ বেগকে (ইমার্জিং)। শান মাসুদ ও আমের জামালকে ছেড়ে দেওয়া হয়েছে।

গতবার ফাইনালে ওঠা কোয়েটা গ্লাডিয়েটর্স ধরে রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নওয়াজ ও শামিল হোসেনকে। দলটি ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চাপম্যান ও খাজা নাফিকে।

পেশোয়ার জালমি ছেড়ে দিয়েছে পাকিস্তানের উদীয়মান তারকা ব্যাটসম্যান সাইম আইয়ুবকে। তবে বাবর আজম, সুফিয়ান মুকিম, আবদুল সামাদ ও আলী রেজাকে রিটেইন করেছে তারা। অন্যদিকে মুলতান সুলতানস জানিয়েছে, তারা এবার কোনো খেলোয়াড়ই ধরে রাখেনি।

নতুন দুই দলের একটি শিয়ালকোট স্ট্যালিয়নজ ইতোমধ্যে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়েছে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১