আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ




এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা?

প্রতিবছরের মতো এবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান।ইসলাম ধর্মাবলম্বীরা এই মাসে দিনব্যাপী পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির আমল করেন। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ আরব ও মুসলিমপ্রধান দেশে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় ‘মাঝারি’ রোজা হিসেবে ধরা হচ্ছে। খবর গালফ নিউজের।

কেন এবার রোজার সময় তুলনামূলক কম?

উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে রমজান পড়ছে। এই সময়ে দিনের দৈর্ঘ্য কম থাকে। তাই মাসের শুরুতে রোজার সময় কিছুটা কম, কিন্তু ধীরে ধীরে দিন বড় হওয়ায় মাসের শেষের দিকে রোজার সময় সামান্য বাড়বে।

দেশভেদে রোজার সময়ের পার্থক্য

রোজার দৈর্ঘ্য নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর। বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে দিনের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। কিন্তু উত্তর বা দক্ষিণের দেশগুলোতে ঋতুভেদে দিনের সময়ের তফাৎ বেশি হয়।

আরও পড়ুন

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

 

আরব দেশ ও মধ্যপ্রাচ্য

কায়রোতে রোজার সময় মাসের শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট, শেষের দিকে ১৩ ঘণ্টার কাছাকাছি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে প্রাথমিক রোজা সময় ১২–১৩ ঘণ্টার মধ্যে।

লেভান্ত অঞ্চল ও উত্তর আফ্রিকা

লেবানন, সিরিয়া, জর্ডান ও ইরাকে একই রকম। মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়াতেও সামান্য পার্থক্য থাকলেও মোটামুটি ১২–১৩ ঘণ্টার মধ্যে রোজা থাকবে।

ইউরোপ ও উত্তর আমেরিকা

নিউইয়র্কে রোজার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৩০ মিনিট, মার্চে গিয়ে ১৩ ঘণ্টার সামান্য বেশি হতে পারে। যুক্তরাজ্য, জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে মধ্যপ্রাচ্যের তুলনায় রোজার সময় কিছুটা বেশি হবে।

চরম উত্তরের দেশগুলো

উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে পূর্ববর্তী রমজানে রোজার সময় ১৬ ঘণ্টারও বেশি হয়েছে। এমন এলাকায় মুসলমানরা সাধারণত নিকটবর্তী মধ্যম দেশ বা মক্কার সময়সূচি অনুসরণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১