আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ




বাংলাদেশের পক্ষে কথা বলায় ক্ষুব্ধ আইসিসি, পাকিস্তানকে হুঁশিয়ারি

বাংলাদেশের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ওপর অসন্তুষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নাকভির সাম্প্রতিক মন্তব্য ভালোভাবে নেয়নি আইসিসি।

সংবাদমাধ্যমটি আইসিসির একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তান যদি বাংলাদেশের মতো পথ অনুসরণ করে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

একটি সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা দেবে। এর মধ্যে থাকবে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না পাওয়া, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ হারানো।’

এর আগে মহসিন নাকভি আইসিসির ‘দ্বৈত নীতি’র কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফর থেকে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হবে।

সাংবাদিকদের নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে ঠিক উল্টো। বাংলাদেশ একটি বড় স্টেকহোল্ডার। এই অন্যায় হওয়া উচিত নয়।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে একটি হাইব্রিড মডেল বিবেচনার অনুরোধ জানিয়েছে। এই মডেল অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বোতে খেলছে। একই সুবিধা বাংলাদেশের জন্যও চাওয়া হয়েছে।

নাকভি আরও বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতোই পূর্ণ সদস্য দেশ। পাকিস্তান ও ভারত যদি এই সুবিধা পেয়ে থাকে, তাহলে বাংলাদেশও তা পাওয়ার অধিকার রাখে। কোনো দেশ অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দিতে পারে না।’

আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০