আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ




ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়, সচেতন থাকতে হবে: তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। 

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ দাবি করেন। সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির পেজ ‘বিএনপি মিডিয়া সেল’ থেকে তারেক রহমানের বক্তব্যটি সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও প্রতিহত করবে।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মঞ্চে উঠেন। এসময় স্লোগানে মুখরি হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ। এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।

এর আগে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনাকালে পথে পথে বিশেষ করে প্রবেশপথে চৌহ্রাটা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিতে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ১১টার দিকে সভাস্থলে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপর ১২টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করেন।

সভায় সকালেই উপস্থিত হন সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশের মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১