আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ




হতাশা ও অবসাদ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

বান্দা যত বড় গুনাহগারই হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। হতাশা, অবসাদন নয়— রহমতের দরজাই হলো মুমিনের শেষ আশ্রয়। আল্লাহর রহমতের ভরসায় হতাশা দূর করতে তার কাছে হাত তুলে এভাবে প্রার্থনা করুন—

اللَّهُمَّ إِنْ لَمْ أَكُنْ أَهْلًا أَنْ أَبْلُغَ رَحْمَتَكَ، فَإِنَّ رَحْمَتَكَ أَهْلٌ أَنْ تَبْلُغَنِي

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন লাম আকুন আহলান আন আবলুগা রাহমাতাকা, ফাইন্না রাহমাতাকা আহলু আন তাবলুগানি।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার রহমত পাওয়ার যোগ্য নই; কিন্তু আপনার রহমত তো এমনই যে, তা আমার মতো অযোগ্য ব্যক্তির কাছেও পৌঁছার যোগ্য।’

 

 

দোয়ার আবেদন ও শিক্ষা

এই দোয়াটি বান্দার পূর্ণ অসহায়ত্ব ও আল্লাহর সীমাহীন দয়ার ওপর নির্ভরশীলতা প্রকাশ করে। এখানে বান্দা নিজের আমল বা যোগ্যতার ওপর ভরসা করছে না; বরং ভরসা করছে আল্লাহর রহমতের ব্যাপকতা ও মহানুভবতার ওপর।

ইসলামের দৃষ্টিতে, জান্নাতে প্রবেশ কিংবা গুনাহ মাফ পাওয়ার মূল ভিত্তি হলো আল্লাহর রহমত— আমলের অহংকার নয়, বরং বিনয় ও আশা। তাইতো কুরআনে আল্লাহ তাআলা বলেন—

وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ

‘আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে।’ (সুরা আল-আরাফ: আয়াত ১৫৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘তোমাদের কেউই শুধু তার আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না।’ সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি নিজেও না? তিনি বললেন, ‘আমিও না— যদি না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন।’ (বুখারি ও মুসলিম)




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১