আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ




মোশাররফ-নীলাঞ্জনার ‘বউ প্যারা দেয়’

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত অভিনেত্রী নীলাঞ্জনা নীলার পর্দার রসায়ন নতুন নয়। এর আগেও ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই জুটি। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন নাটকে জুটি বাঁধলেন তারা। নতুন এই নাটকের নাম ‘বউ প্যারা দেয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ।

সম্প্রতি গাজীপুরের পুবাইল এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। কমেডি ঘরানার এই নাটকটি নির্মিত হয়েছে আসন্ন ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য।

‘বউ প্যারা দেয়’ নাটকে আরও অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা, সাজ্জাদ সাজুসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। সব মিলিয়ে ঈদের বিনোদনে হাসির সঙ্গে সম্পর্কের গল্প দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

‘বউ প্যারা দেয়’ মূলত একটি মধ্যবিত্ত দম্পতির দৈনন্দিন সংসারজীবনকে ঘিরে নির্মিত হাস্যরসাত্মক গল্প। স্বামী চরিত্রে মোশাররফ করিম আর স্ত্রীর ভূমিকায় নীলাঞ্জনা নীলা। বাইরে থেকে তাদের সংসারটা একেবারেই সাধারণ। কিন্তু ভেতরে লুকিয়ে আছে ছোট ছোট অভিযোগ, ভুল বোঝাবুঝি আর মজার সব ঝামেলা।

স্বামীটি স্বভাবগতভাবে একটু অলস, নিজের মতো থাকতে ভালোবাসে। বন্ধুদের সঙ্গে আড্ডা, মোবাইল ফোনে সময় কাটানো আর কাজ ফাঁকি দেওয়াই যেন তার নিত্যদিনের অভ্যাস। অন্যদিকে স্ত্রী ভীষণ সচেতন, গোছানো আর সংসারকেন্দ্রিক। সংসারের ছোটখাটো বিষয় নিয়েই শুরু হয় দুজনের খুনসুটি। কখনও বাজার করা নিয়ে, কখনও শ্বশুরবাড়ি-নানাবাড়ি যাওয়া নিয়ে, আবার কখনও স্বামীর দায়িত্বহীন আচরণে স্ত্রীর ক্ষোভ জমে ওঠে।

স্ত্রী মনে করে, স্বামী তাকে বুঝতে পারে না; আর স্বামীর ধারণা, স্ত্রী অকারণেই ‘প্যারা’ দেয়। এই ‘প্যারা দেওয়া’ নিয়েই তৈরি হয় একের পর এক মজার পরিস্থিতি। কখনও স্ত্রীর কৌশলী বুদ্ধিতে স্বামী পড়ে যায় ফাঁদে, আবার কখনও স্বামীর চালাকিতে পরিস্থিতি ঘুরে যায় উল্টো দিকে। এসব ঘটনার মধ্য দিয়ে দর্শক দেখতে পায় দাম্পত্য জীবনের হাসি-কান্না, রাগ-অভিমান আর ভালোবাসার নানান রূপ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১