আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ




তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক। এ সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। কিন্তু ওই মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত বুধবার রাতে তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এলে ওই ঘটনা ঘটে। এ নিয়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে বলে জানা গেছে।

ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল, সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ চলছে, মোটরসাইকেলটি শনাক্তেও কাজ চলছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলটিতে একজনই ছিলেন। মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির কাছে এসে গতি কমিয়ে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ওই খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা পুলিশ জানে না। ওটা সিএসএফের কাছে আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১