আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ




ভারতের ভিসা পাচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ ক্রিকেটার

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনও ভারতীয় ভিসা পাননি ইংল্যান্ড দলের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার, রেহান আহমেদ ও আদিল রশিদ। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত সরকার, বিসিসিআই ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ভিসা জটিলতার কারণে আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে (যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড) এই দুই ক্রিকেটার খেলতে পারছেন না। এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে বিলম্ব হওয়া নতুন ঘটনা নয়। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ স্পিনার শোয়েব বশিরও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সফরে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। ফলে তিনি হায়দরাবাদের প্রথম টেস্ট খেলতে পারেননি। এর আগে ইংল্যান্ডের সাদা বলের পেসার সাকিব মাহমুদও ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে সমস্যায় পড়েছিলেন

 

জানা গেছে, রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনও আপত্তি নেই। ইসিবি আশা করছে, সময়মতো তারা বিশ্বকাপ দলে যোগ দিতে পারবেন।

ইংল্যান্ড ২২ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতিমূলক সিরিজ খেলবে। এরপর তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হবে ৮ ফেব্রুয়ারি, যেখানে প্রতিপক্ষ নেপাল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১