আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৩, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
oplus_2




গৌরীপুরে সালিশের সিদ্ধান্ত হলেও মালশূন্য দোকানঘরটি অপসারণ হয়নি

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে নন্দীগ্রামে
বিআরএস সংশোধন করতে গিয়ে জাল দলিল ও জমি দখলের অভিযোগ পাওয়া
গেছে। এ অভিযোগ করেন একই গ্রামের মৃত কছম উদ্দিন আকন্দের পুত্র মো.
মোন্নাছ আকন্দ।
এ দিকে বিআরএস সংশোধনের জন্য একই গ্রামের মৃত জুবেদ আলীর পুত্র
মো. নাজিম উদ্দিন বাদী হয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য়
আদালতে ৩৯/২৫সন অন্য প্রকার মোকদ্দমা করেছেন। এ মামলায় নাজিম উদ্দিন
দাবী করেন ১৯৭১সনের ১৫জুন তারিখে ২৬২২নং দলিল মূলে ২০শতাংশ জমি
আব্দুর রহমানের নিকট থেকে ক্রয় করেছেন। আব্দুর রহমান এ জমি ১৯৭০সনের
১১ এপ্রিল ২৭৮০নং দলিল মূলে বাছির আকন্দের নিকট থেকে ক্রয় করে প্রায়
৬০বছর যাবত ভোগদখল আসছেন মর্মে দাবী করেন। এ প্রসঙ্গে নাজিম
উদ্দিনের ভাই আবুল
এ প্রসঙ্গে বাদীর বড় ভাই আবুল হাসিম সাংবাদিকদের জানান, নন্দীগ্রাম
মৌজার এসএ ৯৮নং খতিয়ান, এসএ ২৭৬দাগ ও বিআরএস ১৯০নং
খতিয়ানের বিআরএস ৬৪০নং দাগে ২৪শতাংশ জমি আছে। এরমধ্যে
২০শতাংশ আমরা ক্রয় করেছি। এ নিয়ে আদালতে মামলা চলমান। আরও ২শতাংশ
জমি ক্রয় করেছি, তার দলিল খোঁজে বের করার চেষ্টা করছি। আর দোকানঘরটি
ভাড়া দেয়া হয়েছিলো। দোকানদার অসুস্থ্য থাকায় তিনি দোকান ছেড়ে
দিয়েছে। আর জাল দলিল সৃজনের অভিযোগটি আদালতেই বিচারাধীন
রয়েছে।
এ দিকে মো. মোন্নাছ আকন্দ জানান, তার বাবা কছম উদ্দিন আকন্দ তার
ওয়ারিশ ও ভাই-বোনদের নিকট থেকে ক্রয় করে ২৪শতাংশ জমির মালিকানা
প্রাপ্ত হন। যা বিআরএস রেকর্ডভুক্ত হয়। যেহেতু আমার বাবা ক্রয় সূত্রে ও
পৈত্রিক সূত্রে মালিক হয়েছেন, সেক্ষেত্রে তাদের এসব দেয়া দলিল, জাল দলিল বলে
মনে হচ্ছে। গৌরীপুর, ঈশ^রগঞ্জ ও ময়মনসিংহ সাবরেজিস্ট্রি অফিসে
তালাসি দিয়েও এ দলিলের সন্ধান পাওয়া যায়নি।
একই গ্রামের মৃত সোলাইমান আকন্দের পুত্র লতিফ আকন্দ জানান, দু’পক্ষের
মাঝে জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। তবে এ নিয়ে গত ১২ ডিসেম্বর
একটি সালিশ দরবার গৌরীপুর থানায় অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধপূর্ণ
নালিশী ২০শতাংশ জমি বাদে ৪শতাংশ যে ভূমি রয়েছে, সেখানে বাদী
নাজিম উদ্দিন গংদের বারিত করা হয়। সেখানে থাকা দোকানটিও সরিয়ে
নিয়ে এ জমি মোন্নাছ আকন্দ গংদের নিকট বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত
গৃহিত হয়।
সোমবার (১২ জানুয়ারি/২৬) সরজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ
নালিশী ২০শতাংশ জমির বাহিরে হাফব্লিডিং টিনের ছালাঘর রয়েছে।

দোকানঘরটি মালশূন্য শার্টারও খোলা অবস্থায় রয়েছে। এ দোকানটিও
৬/৭মাস যাবত এ অবস্থায় রয়েছে বলে প্রতিবেশীরাও নিশ্চিত করেন।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১