আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৫, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ




ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ডি মারিয়া ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।

এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ

 

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার ২০২৫ সাল ছিল খুবই স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড়ার পর তিনি ফিরে এসেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করা ছাড়াও দলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।

উল্লেখযোগ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জয়ী হওয়ার রেকর্ড এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০