আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৪, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ




বছরের আলোচিত অভিনেতারা

বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ফিরে তাকানো হয়- কে কী করল, কোন কাজটি মানুষের মনে দাগ কাটল। বিনোদন জগৎও এর ব্যতিক্রম নয়। বড়পর্দা, ওটিটি কিংবা নাটকÑ সারা বছর দর্শকের আলোচনায় ছিলেন এমন কিছু অভিনেতা, যাদের কাজই হয়ে উঠেছে তাদের পরিচয়। আজকের আয়োজন বছরের সেই আলোচিত অভিনেতাদের নিয়ে।

চলতি বছরেও আলোচনার কেন্দ্রবিন্দু শাকিব খান। মুক্তি পাওয়া দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ দুটিই দর্শকপ্রিয় হয়েছে। বিশেষ করে ‘বরবাদ’ ভেঙেছে ব্যবসার রেকর্ড, সঙ্গে পেয়েছে অভিনয়ের একক প্রশংসা। ‘তাণ্ডব’ও দর্শকদের মন জয় করেছেন তিনি। বছরের শেষদিকে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব; এখানে নতুন লুকে হাজির হওয়ার অপেক্ষায় দর্শক। বিজ্ঞাপনেও উপস্থিতি দিয়ে বছর শেষের চমক রেখেছেন এই তারকা।

 জাহিদ হাসান (উৎসব, আমলনামা)

নাটকে দীর্ঘদিনের সফল যাত্রার পর চলতি বছর চলচ্চিত্রে ফিরে আলোচনায় জাহিদ হাসান। ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচক দুই মহলেই প্রশংসিত হয়েছে এবং ব্যবসায়িকভাবেও সফল। পাশাপাশি ‘আমলনামা’ ওয়েব ফিল্মে শক্তিশালী অভিনয়ে নতুন করে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন তিনি।

আফরান নিশো (দাগি, দম)

সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী আফরান নিশো। ‘দাগি’ সিনেমা দিয়ে এ বছরও তিনি দেখিয়েছেন কেন দর্শক তার কাজের অপেক্ষায় থাকেন। ‘সুড়ঙ্গ’-এর পর ‘দাগি’তেও রেখেছেন আলাদা ছাপ। ওটিটিতে মুক্তি পেয়েছে তার সিরিজ ‘একেএ’। বছরের শেষে কাজাখস্তানে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে।

সিয়াম আহমেদ (জংলি, আন্ধার)

দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ এ বছরও ছিলেন ধারাবাহিকভাবে আলোচনায়। ‘জংলি’ সিনেমাটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি তার নতুন লুক ও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ এবং আসন্ন আরও একটি নতুন সিনেমা নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকের।

চঞ্চল চৌধুরী (উৎসব, দম)

থিয়েটার থেকে শুরু করে নাটক, ওটিটি ও চলচ্চিত্রÑ সব মাধ্যমেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন চঞ্চল চৌধুরী। ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ছিল আলোচনার অন্যতম কারণ। বছরের শেষে দেশের বাইরে ‘দম’ সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়াও তার বছরের বড় খবর।

মোশাররফ করিম (চক্কর ৩০২, ডিমলাইট)

চলতি বছর ‘ইনসাফ’ ও ‘চক্কর’ ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন মোশাররফ করিম। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম ছবি ‘চক্কর ৩০২’। পুরো ছবিজুড়ে গল্পই যখন প্রধান চরিত্র তখন শেষ না হওয়া পর্যন্ত রুদ্ধশ্বাস অপেক্ষার এক ছবি ‘চক্কর ৩০২’। চলতি বছরে এই সিনেমাটি দিয়ে আলোচনায় ছিলেন মোশাররফ করিম। এ ছাড়া চরকিতে মুক্তি পেয়েছে শরাফ আহমেদের ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’ এই সিনেমা নিয়ে আলোচনার মধ্যেই তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং শুরু করেছেন মোশাররফ।

ইন্তেখাব দিনার (বরবাদ, উৎসব)

চলতি বছর শাকিব খানের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করে নজর কাড়েন ইন্তেখাব দিনার। ‘বরবাদ’-এ শিহাব চরিত্রে তার অভিনয় সিনেমার গতি বাড়িয়েছে। সাধারণ চরিত্র থেকে হঠাৎ ভিন্ন রূপে দর্শককে চমকে দিয়েছেন তিনি। এ ছাড়া ‘উৎসব’ ও ‘চক্কর ৩০২’ দিয়েও প্রশংসা কুড়িয়েছেন।

রাজীব সালেহীন (দাগি)

‘দাগি’ সিনেমায় বাবু চরিত্রে অভিনয় করে আলাদা করে নজরে পড়েছেন রাজীব সালেহীন। চরিত্র নির্মাণে পরিচালক শিহাব শাহীন ও সহশিল্পী আফরান নিশোর সহযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি। শেখার মানসিকতা আর পরিমিত অভিনয়ই তাকে প্রশংসিত করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১