আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৯, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
oplus_8388610




গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তযোদ্ধাদের পুর্ণমিলনী উৎসব

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শুক্রবার (১৯ ডিসেম্বর/২৫) স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসি প্লাটুন ও রক্তযোদ্ধাদের পুর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এক বছরে সর্বোচ্চ রক্তদাতা, সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবীদের সম্মাননা, সামাজিক-শিক্ষা ও মানবিক কর্মসূচীর সেরা স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের প্রভাষক শিপন আহাম্মেদ।
সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন বিএনসিসি’র সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) ইমরান হাসান। স্বাগত বক্তব্য রাখেন রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, যুব রেড ক্রিসেন্টের আরিফ হোসেন ও রোভার ইউনিটের আরাফাত হোসেন রাব্বি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম খান, সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, বিএনসিসি’র সাবেক ইউএনও অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, সাংবাদিক মোখলেছুর রহমান, হলি সিয়াম শ্রাবণ, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সহসভাপতি জাহিদ হাসান লিখন, সায়েফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শিমুল মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সামিউল করিম সোয়াদ, সাংস্কৃতিক সম্পাদক অন্তরা রানী দাস, সহধর্মবিষয়ক সম্পাদক মো. সাফায়েত উল্লাহ, সজিবুল ইসলাম শান্ত, রাকিবুল ইসলাম শান্ত, মো. ছোটন মিয়া, রোভার কাজি মুয়ীনুল বাকীর, মো. রিয়াল আহমেদ, শ্রাবন্তী, বিএনসিসি প্লাটুনের আবু হুজাইফা মো. তামীম, জীবন মিয়া, শিব্বির রহমান হামীম, স্বাধীন মিয়া, যুব রেড ক্রিসেন্টের আবুল বাশার, তুতুল সরকার, নাদিয়া আক্তার, সায়মা আফরোজ ইশা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১